শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও আ.লীগ লুটপাট করেছে: খায়ের ভূঁইয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। শেখ হাসিনা এ দেশের শত শত মায়ের বুক খালি করেছে। ৬২ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকাদ্দমা দিয়েছে। গত রমজানে (২০২৪ সাল) আমাকে জেলে পাঠানো হয়েছে। হাসিনা ও তার বোনসহ তার পরিবার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিরুল জামিন ফয়সাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/রাক ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit