শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত রাখার আহ্বান আমীর খসরুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত বাংলাদেশ যাতে আর কেউ দখল করতে না পারে—এটাই জনগণের লক্ষ্য। কোনো স্বৈরাচারী শক্তি বা অন্য কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া যাবে না।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। সেখানে আয়োজিত মেজবানে বিএনপি, এর সহযোগী ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু আরও বলেন, ক্ষমতা ধরে রাখতে একটি বিশেষ গোষ্ঠী নানা কৌশল অবলম্বন করছে। কিন্তু ফ্যাসিবাদ টিকতে পারেনি। ভবিষ্যতেও কোনো স্বৈরশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশের জনগণ প্রস্তুত রয়েছে।

বর্তমানে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘‘আজ জনগণের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস ও আশাবাদ বিরাজ করছে। সবাই মনে করছেন, দেশ একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। বহু বছর পর আবারও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরে আসতে পারে—এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।’’

গত ১৬ বছর ধরে চলা রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বাধীনতা রক্ষার আকাঙ্ক্ষা থেকেই আমাদের সংগ্রাম। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ ও সরকার পরিচালনা করবে—এটাই আমাদের চাওয়া। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের অপেক্ষায় আজ সবাই দিন গুনছে।

তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ আগের চেয়ে ভিন্ন। এই পরিবর্তিত বাংলাদেশকেই ধরে রাখতে হবে, যাতে আবারও স্বৈরশক্তির কবলে না পড়ে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit