মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

মেসির দেহরক্ষীর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের মহাতারকা মেসি। কাছ থেকে তার একটু স্পর্শ পাওয়ায় জন্য উন্মুখ হয়ে থাকে সমর্থকদের বিশাল একটি অংশ। সুযোগ পেলে অনেকে খেলা চলাকালীন মাঠে ভেতরেই ঢুকে পড়েন। কাছ থেকে একটি সেলফি তোলার জন্য কিংবা একবার জড়িয়ে ধরার জন্য। তবে সেখানে থাকে নিরাপত্তা ঝুঁকিও। আর তাই অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য নিজের সঙ্গে একজন দেহরক্ষী রাখেন মেসি।

মেজর লিগ সকারে যাকে প্রায়-ই দেখা যায় মেসির সঙ্গে। মাঠে ভেতরে ঢুকেও সে দেহরক্ষী আর্জেন্টাইন তারকার নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেন। এমন দৃশ্য প্রায়-ই দেখা যায়। তবে ভবিষ্যতে মাঠের ভেতরে তাকে আর ঢুকতে দেখা যাবে না। কারণ এমএলএস কর্তৃপক্ষ তার মাঠে মধ্যে ঢোকার উপর নিষেধাজ্ঞা দিয়েছে।
 
এক ভিডিও বার্তায় এ বিষয়ে ইয়াসিন বলেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না।’ইউরোপে তুলনায় যুক্তরাষ্ট্রে মেসির কদর বেশি। পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলে একাই প্রাণ ফিরিয়েছেন তিনি। এখানে সমর্থকদের চাপটাও সামলাতে হয় বেশি। ইয়াসিন এমএলএসে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’
 
নেভি সিলসের সাবেক এ সৈনিক আরও বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন… আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’
 
ইয়াসিন মাঠে ঢুকতে না পারলেও মেসি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকবেন। তবে শারীরিক নিরাপত্তার পাশাপাশি ইয়াসিন থাকলে আর্জেন্টাইন তারকা মানসিকভাবেও স্বস্তি পেতেন। ইয়াসিন এ বিষয়ে বলেন, ‘আমি অনুভব করি, আমি তার পরিবারের অংশ। আমি তাকে নিরাপত্তা দিতে কঠোর পরিশ্রম করি। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও। কারণ সে আমাকে অনেক বিশ্বাস করে এবং আমার উপর নির্ভর করে। আমাকে তার প্রতি অনেক মনোযোগ দেই।’
 
তবে মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা পেলেও তিনি মাঠের বাইরে সার্বক্ষণিক মেসির জন্য কাজ করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit