মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭২ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির খেলা দেখতে সবসময়ই দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। প্রায় প্রতি ম্যাচেই কেউ না কেউ দৌড়ে ঢুকে পড়ছেন মাঠে, উদ্দেশ্য একটাই—মেসিকে ছুঁয়ে দেখা। আর ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো, যিনি মুহূর্তেই পরিস্থিতি সামাল দেন। তবে এবার সেই দৃশ্য হয়তো আর দেখা যাবে না।

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন চুকো আর ম্যাচ চলাকালে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির নিরাপত্তার জন্য নিয়োগ পান সাবেক নেভি সিল সদস্য ইয়াসিন চুকো। মাঠের ভেতরে-বাইরে মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই তার দায়িত্ব। কিন্তু নতুন এই নিষেধাজ্ঞায় তার ভূমিকা সীমিত হয়ে যাচ্ছে।

এক ভিডিও বার্তায় চুকো জানান, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না।’ পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও প্রশ্ন তুলেছেন।

‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর মাত্র ২০ মাসে ১৬ জন দর্শক মাঠে প্রবেশ করেছে,’ বলেন চুকো।

চুকো মনে করেন, নিরাপত্তা ইস্যুতে তাকে দূরে সরিয়ে দেওয়া সমাধান নয়। ‘এখানে একটা বিশাল সমস্যা রয়েছে, আমি সেই সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন… আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে,’ বলেন তিনি।

ফলে এখন থেকে এমএলএস ও কনকাকাফের কোনো ম্যাচে মাঠের ধারে থাকতে পারবেন না চুকো। তবে প্রশ্ন থেকেই যায়—মেসির নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী বিকল্প ব্যবস্থা নিচ্ছে?

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit