বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়।
এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা।

ডি.জি. বাদভা জানান, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ প্লেনটি উচারপি গ্রামের একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের আগস্টে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির দুই আসনের সেসনা-১৫২ বিমান মধ্যপ্রদেশের গুনার বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট আহত হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit