শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

নব্বইয়ের অভ্যুত্থানের পর কথা রাখা হয়নি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৯০ সালের গণ-অভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এইবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই বিপ্লবে শহিদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে যুক্ত হয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন-পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে-এর কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপর সামনে আগানো। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপ পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, মৌলিক পরিবর্তন হতে হবে। কারণ, পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয়, তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল? সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। একটি নতুন সংবিধান হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আবার প্রতিষ্ঠা করা সম্ভব। জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে নাহিদ বলেন, জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টিএম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এসএম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহিদ পরিবারের পক্ষ থেকে ফজল হোসেন, আহত মহসিন রেজা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit