শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

আ.লীগের বিচার না হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরবে না

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের জায়গা বাংলাদের মাটিতে হবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও গণবিরোধী এবং দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল। এ দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না।

শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় তিনি এসব কথা বলেন। সামান্তা শারমিন বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদের গুছিয়ে নিয়েছে। তিনি বলেন, যাদের গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদের দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদের দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্ত বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিতে চায় বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাশন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা। এদিন বিকালে তিনি ভোলা জেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থানে ভোলার ৪৭জন শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit