শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরজাহান রিনা পারভীন আর নেই। তিনি শুক্রুবার রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে মরহুমার বয়ষ হয়েছিল ৫৪ বছর। তিনি দুই ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা নূরজাহান রিনা পারভীন যশোরজেলা মহিলা দলের সহ সভানেত্রী, শার্শা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী ও মৃত্যুর আগমুহুর্ত শার্শা উপজেলা মহিলা দলের আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। নূরজাহান রিনা পারভীন দীর্ঘদিন শার্শা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবের দায়িত্ব পালন করেছেন। সে শার্শা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। নূরজাহান রিনা ভারভীন কর্ম জীবনে রাজনীতি’র পাশাপাশি বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মরহুমা নূরজাহান রিনা পারভীনের বড় ভাই সেলিম উদ্দিন জানান, শুক্রুবার ইফতারির পর তার ছোট বোন নূরজাহান রিনা পারভীনের বুকের ভিতরে ব্যাথা অনুভব করে। তখনই তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগের ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। মরহুম নূরজাহান রিনা পারভীনের মৃত্যুর খবর শুনে রাতেই শার্শা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাদের বাড়িতে ছুটে যান ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তার সাথে ছিলেন যশোর জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান,সেক্রেটারী ফেরদৌসি বেগমসহ মহিলা দলের নেত্রীবৃন্দ। শনিবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমার নূরজাহান রিনা পারভীনের নামাজা জানাজায় উপস্থিত ছিলেন ও অংশনেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, বিএনপি কেন্দ্র কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত} সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, শার্শার সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নূরুজ্জামান লিটন, যশোর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, যশোর জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মেহেরুল্লাহ, শার্শা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুসহ শার্শা উপজেলা বিএনপি’র ইউনিয়ন সভাপতি / সাধারন সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শার্শা উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরজাহান রিনা পারভীনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপি কেন্দ্র কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত} সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, শার্শার সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন , শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নূরুজ্জামান লিটন, যশোর জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান,সেক্রেটারী ফেরদৌসি বেগম। অপরদিকে শার্শা উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরজাহান রিনা পারভীনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য সাবেক যশোর জেলা আমির মাওঃ আজিজুর রহমান, যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসান ও সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৯