বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে মোটরসাইকেল দূর্ঘনায় যুবক নিহত 

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর নাটোর
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫১ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মাইদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় সবুজ নামের আরো একজন আহত হয়েছেন।শুক্রবার (২৮মার্চ) সন্ধার দিকে লালপুর্ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাইদুল ইসলাম উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের হাজী মোঃ ইউনুস আলীর ছেলে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি হিসাবে কর্মরত ছিলেন এবং  আহত সবুজ একই গ্রামের মহোসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,বিকেলে মাইদুল ও সবুজ মোটরসাইকেল যোগে আরামবাড়িয়া বাজারথেকে ঈদের কেনাকাটা সেরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা সাদা রঙ্গের (ঢাকা মেট্রো-গ ৩৯-১৪৩৬) দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় তারা মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মািইদুলের অবস্থার অবনতি হওয়ায় উন্নত  চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালে পৌছানোর কিছু দুর আগেই তার মৃত্যু হয়। আহত সবুজ  লালপুর উপজেলা হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কালবেলাকে জানান বিকেলে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। পরে মাইদুল নামের একজনকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit