বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ

পাঁচ দেশের দরজা খোলা রোনালদোর ছেলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : রোনালদো জুনিয়রের এরই মধ্যে ক্লাব ফুটবলের জুনিয়র দলে অভিষেক হয়েছে। খেলেছে জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও। বর্তমানে রোনালদো জুনিয়র তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে।

তবে এরই মধ্যে জাতীয় দলে রোনালদো জুনিয়রের খেলা নিয়ে আলোচনা হচ্ছে। কারণে পাঁচ দেশের হয়ে যে খেলার সুযোগ আছে তার। সাধারণতও, রোনালদো জুনিয়র পর্তুগালের হয়ে খেলতে পারবেন। তবে একদিক থেকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের হয়েও খেলার সুযোগ রয়েছে তার। ২০১০ সালে রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে। কিন্তু নিজের সন্তানকে জন্ম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে। এর মানে রোনালদো জুনিয়র চাইলে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে।

২০২১ সালে রোনালদো সবাইকে চমকে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ফলে ইংল্যান্ডেও খেলার সুযোগ রয়েছে তার ছেলের। তবে তার জন্য জটিল কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। যদি সেই আইনি কার্যক্রম সম্পন্ন করে রোনালদোর ছেলেকে চাইলে ইংল্যান্ড খেলাতে পারে ফিল ফোডেন–জুড বেলিংহ্যামদের সঙ্গে।

যখন রোনালদো জুনিয়রের জন্ম হয়, তখন রোনালদো খেলতেন রিয়ালের হয়ে। সেখানে বাবার সঙ্গে ৮ বছর কাটিয়েছেন ছোট্ট রোনালদো। স্পেনের আইনে আছে ১০ বছরের নিচের বয়সি কেউ যদি অন্তত ৩ বছর দেশটিতে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ফলে স্পেনে খেলার ভালো একটা সুযোগও আছে রোনালদোর ছেলের।

অপরদিকে, নানীর জন্মসূত্রে কেপ ভার্দের হয়েও খেলতে পারবে রোনালদো জুনিয়র। ইসাবেল দ্য পিয়েদাদের অধিবাসী রোনালদোর নানী। যার কারণে আফ্রিকান দ্বীপটিতেও খেলতে পারবে রোনালদোর ছেলে। তবে কেপ ভার্দের হয়ে তার খেলার সম্ভাবনা যে সবচেয়ে কম তা বলার অপেক্ষা রাখে না। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৫,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit