শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি মালিতে গুপ্তচরবৃত্তি, ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

এর আগে ২০২০ সালের ৩ মার্চ ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন এ মামলা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই সিটিতেই মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের দুই প্রার্থী। এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। আর দক্ষিণে মেয়র হন নৌকার আরেক প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপির দুই প্রার্থী। দলটির পরাজিত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে সিটি ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানায়। একইসঙ্গে ভোটের নানা ‘অনিয়ম ও কারচুপির’ তথ্যপ্রমাণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের কাছে তুলে ধরেন তারা।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit