বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : যশোর থেকে প্রাইভেটকার যোগে বাবা-মায়ের সাথে বগুড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন দু বছরের সামায়রা।  উদ্দেশ্য স্বপরিবারে একসাথে ঈদ করা। কিন্তু তাদের আর একতসাথে ঈদ করা হলোনা। সড়ক কেড়ে নিলো বাবা ও মেয়ের জীবণ। এসময় সামায়রার মা ও গাড়ি চালক আহত হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে তাদের বহন করা প্রাইভেটকারটি  নাটোরের লালপুর উপজেলার গোধড়া এলাকায় পৌছালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে  চালকসহ গাড়িতে থাকা চারজন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সামাইরা খাতুনকে মৃত ঘোষনা করেন। নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনি (২৬) আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আহত চালককে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit