মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

আমরা এভাবে প্রতিপক্ষকে কখনো অসম্মান করিনি : ডি পল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : ম্যাচের আগে আর্জেন্টিনাকে বাজে ভাষায় গালি দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। মূলত তাতেই ক্ষোভে ফুঁসছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। মাঠের পারফরম্যান্সে রাফিনিয়ান সেই গালির জবাব দিয়েছেন হুলিয়ান আলভারেজ-রদ্রিগো ডি পলরা। 

রাফিনিয়ার প্রতি যে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ তা মাঠেও কয়েকবার বোঝা গেছে। এ দিন খেলার মাঝেই রাফিনহাকে উদ্দেশ্য করে নিকোলাস ওতামেন্ডি বলেছেন, তোমার কম কথা বলা উচিত। এরপর ৯০ মিনিটের দ্বৈরথে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর রাফিনিয়ার সেই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি ডি পল।

ম্যাচ শেষে তিনি বলেন, আমরা কখনো এভাবে কোনো প্রতিপক্ষকে অসম্মান করিনি। অথচ গত কয়েক বছরে আমরা বারবার প্রতিপক্ষের দ্বারা অসম্মানিত হয়েছি। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা সবকিছু জিতেছি এবং এখনো সেই ধারা বজায় রেখে ভালো খেলে যাচ্ছি। ছয় বছর ধরে আমরাই বিশ্বের সেরা জাতীয় দল। তারা যেন আমাদের সম্মান করে।

এদিকে রাফিনিয়ার উদ্দেশে পারাদেস বলেছেন, ম্যাচের আগে অবশ্যই আপনার অসম্মান করার অধিকার নেই। বিশেষ করে, যদি মাঠে খেলা দেখাতে না পারেন। রাফিনিয়া ওই বাজে মন্তব্য করার পর আমরা তা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। আমরা সব সময় আমাদের কথা মাঠেই বলি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit