বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : ডা. জুবাইদা রহমান ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত?

মাঠে নামার আগে তামিমের জন্য ক্রিকেটারদের দোয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মঙ্গলবার তিন ভেন্যুতে এ দোয়ার আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তিন ভেন্যুতে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনায় দোয়ায় অংশ নেন। 

ডিপিএলের অষ্টম রাউন্ডের শেষদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। পাশের ৪ নম্বর মাঠে লড়ছে গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আর মিরপুর শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তামিমের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। 

এর আগে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit