মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসির উদ্দীনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত-সারজিসসহ দলের শীর্ষ নেতাদের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, সে বিষয়ে দ্রুতই জাতীয় নাগরিক পার্টি দলীয় অবস্থান জানাবে।

রোববার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে দলটির শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী।

রিফাইন্ড হোক, কিংবা অন্য যেকোনোভাবেই হোক না কেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তিনি।

দলের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ফেসবুক পোস্ট নিয়ে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, এনসিপি নেতাদের মধ্যে কোনো দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি নেই। তবে একটি বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন ও রাজনৈতিক জায়গা—দুটোই আলাদা। সেই জায়গা থেকে এই গণ-অভ্যুত্থানের ছাত্ররা নিজেদের রাজনৈতিক জায়গায় রূপান্তর করছেন।

তিনি আরো বলেন, সেখান থেকে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। ফেসবুকে যেসব মন্তব্য পড়েছে, সেগুলো মূল্যায়ন করে আমরা দেখেছি, আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক উঁচু। সে ক্ষেত্র থেকে তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আমরা সেই পরামর্শ নিই।

 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit