মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়॥ ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের রোগীরা॥ চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার আরডি বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয়

শ্রদ্ধা নিবেদনে পুরোপুরি প্রস্তুুত জাতীয় স্মৃতিসৌধ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আর দুইদিন পরেই ২৬শে মার্চ। ২৬ শে মার্চ জাতীয় মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ দিবসটিকে ঘিরে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে  পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি সৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়ছে রংতুলির আঁচড়। নানা রঙের বাহারি ফুলে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্ত্বর।
আগামী ২৬ মার্চ দিনের প্রথম থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিবসটি পালন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ সময় তাদের দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এরপর সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনৈতিক দল, বিদেশি কূটনৈতিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সামাজিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ শহিদ বেদিতে ফুল দেবেন। পরে স্মতিসৌধ প্রাঙ্গণ সাধারণের জন্য খুলে দেয়া হবে।
সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। শহিদদের প্রতি মানুষের ভালোবাসা ফুটে উঠবে শ্রদ্ধার মাধ্যমে।’এবিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘স্বাধীনতা দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit