সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইউট্যাব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ইউট্যাবের সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউট্যাব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, ইউট্যাব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

ড. মোহাম্মদ জামশেদ আলম প্রধান অতিথিসহ সকল আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

ড. নুরুল ইসলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে  শক্ত ইউনিট তৈরির জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ড. মাসুমা হাবিব বলেন, ইউট্যাবে আজকে যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। ইউট্যাব আমাদের শিক্ষক সমাজের আত্মিক সম্পর্কের জায়গা। আমাদের সু-সময় এখনও আসেনি, তাই আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

ড. ওবায়দুল ইসলাম ইউট্যাবের নবনির্বাচিত টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নির্দেশ করে আমরা এখনও ভালো অবস্থায় নেই। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি সেটি যাতে আবার ফিরে না আসে সেদিক থেকে আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে ইউট্যাবের কার্যক্রমে সকলের অংশগ্রণের আহ্বান রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit