শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ব্যাংককে মোদি-ইউনূস বৈঠক বিষয়ে যা জানা গেলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শুক্রবার (২১ মার্চ) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মোদি ও ইউনূসসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতারা। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া মেলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে, যা বৈঠকের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।

তবে, সম্মেলনের বিভিন্ন পর্বে দুই নেতা মুখোমুখি হতে পারেন এবং শুভেচ্ছা বিনিময় হতে পারে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সব নেতা বেশ কয়েকবার একে অপরের সাথে থাকবেন। তবে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।

দ্বিতীয় আরেকটি সূত্র জানায়, একটি আনুষ্ঠানিক বৈঠক করা কঠিন। বিশেষ করে যখন ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্য প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলেন। এই পরিস্থিতি বৈঠকের জন্য উপযুক্ত নয়।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এএনআইকে বলেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য আমরা ভারতের কাছে কূটনৈতিকভাবে চিঠি দিয়েছি।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit