বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন বাংলাদেশিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : দিল্লি নয় এখন থেকে বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও প্রসেসিং ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নতুন এই ব্যবস্থা আজ থেকেই কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ভিসা প্রসেসিং চালুর জন্য অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে, বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও প্রসেসিং নয়াদিল্লি থেকে করা হতো, যা এখন থেকে ঢাকায় সরাসরি সম্পন্ন হবে।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit