বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মনিরামপুরে ১৩ বছরের পুতনিকে ধর্ষন, দাদা গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ১৩ বছর বয়সী পুতনিকে(ছেলের মেয়ে) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ দাদা লুৎফর রহমান(৬২)কে গ্রেফতার করে। পুলিশ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ধর্ষিতাকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ দিকে ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা দুপুরে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক ভ্যান চালকের স্ত্রী কয়েক বছর আগে একমাত্র শিশু মেয়েকে স্বামীর কাছে রেখে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যায়। এর পর থেকে ওই শিশু তার দাদা-দাদির সংসারে রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে গত সোমবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুবাদে দাদা লুৎফর রহমান ঘরের মধ্যে তার ১৩ বছর বয়সী পুতনিকে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ হাজরাকাটি গ্রামের বাড়ি থেকে দাদা লুৎফর রহমানকে গ্রেফতার করে।

ধর্ষনের শিকার ওই শিশু জানায়, কয়েকমাস ধরে দাদা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এমনকি মাঠের ক্ষেতে কাজ করার সময় পুতনিকে সাথে নিয়ে গিয়ে তার শরীর স্পর্শ করে। সর্ব শেষ সোমবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের মধ্যে দাদারুপী লম্পট লুৎফর রহমান পুতনিকে ধর্ষন করে। রাতে এ ঘটনা ওই শিশু আশপাশের কয়েকজন মহিলার কাছে খুলে বরে। পরবর্তিতে বিষয়টি জানাজানি হলে রাত ১২ টার দিকে পুলিশ লুৎফর রহমানকে গ্রেফতার করে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে মনিরামপুর সার্কেলের সহকারি পৃুলিশ সুপার ইমদাদুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি নূর মোহাম্মদ ধর্ষনের সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ওই শিশুটির চাচাতো নানি বাদি হয়ে মঙ্গলবার দুপুরে লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন। ইতিমধ্যে শিশুটিকে উদ্ধারের পর ডাক্তারী পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ লুৎফর রহমানকে চালান দিলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ দিকে শিশু ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাসনিম হাসান বর্ষা, হাসাইন ইকবাল সানির নেতৃত্বে শিক্ষার্থীরা দুপুরে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন কর্মসূচি পালন করেন।

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit