সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামে এ জুয়ার আসরটি পুড়িয়ে দেয় দুর্গাপুর থানা পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালনা হচ্ছে।

এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলা অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তোবারক হোসেন খোকন ০১৭১১ ৫৮৬৭৫৬ ১৫ মার্চ ২০২৫ বিঃদ্রঃ- দুর্গাপুর ১৫ (০২) নামে ছবি দেয়া হলো।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit