বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

ডেকে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪০) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)।

শনিবার সকালে প্রতিবন্ধী তরুণীর বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

মামলার বাদি বলেন, গতকাল শুক্রবার রাতে মনির হোসেন ফোনে আমার মেয়েকে ডেকে নিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। এ সময় মনির হোসেন আমার মেয়েকে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। পরে কামরুল ইসলাম এসে আমার মেয়েকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit