সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

হ্যানয়ে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যুর ঘটনায় আটজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হওয়ার ঘটনায় আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভিয়েতনামের একটি আদালত এ সাজা দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, ২০২৩ সালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দুই দশকের মধ্যে এটি ছিল দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

এএফপি জানায়, ভবনটির কেবলমাত্র একটি বহির্গমন পথ ছিল। জরুরি পরিস্থিতিতে বাইরে কোনো সিঁড়ি ছিল না। ব্লকটির একটি ভবনের চারপাশে কোনো জানালা ছিল না ও অপরটিতে কেবল ছোট ছোট বায়ু চলাচলের ব্যবস্থা ছিল। বাসিন্দারা জানালা দিয়ে লাফিয়ে পড়ে আগুন থেকে বাঁচার চেষ্টা করছিল। এ সময় প্রতিবেশীরা মানুষের  আর্তচিৎকার শুনতে পায়।

রায়ে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে নয় তলা ভবনের অগ্নিকাণ্ডের জন্য  মালিক ‘সবচেয়ে গুরুতর শাস্তি’ পাওয়ার যোগ্য। 

অগ্নি প্রতিরোধ বিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুরুতর পরিণতির জন্য দায়িত্বহীনতার উল্লেখ করে সাতজন স্থানীয় কর্মকর্তাকে ৩০ মাস থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আরো বলা হয়, নিহত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও একই পরিবারের সদস্য ছিল, যা অত্যন্ত বেদনাদায়ক।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit