বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল। 

 
এ ঘটনায় দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ যদি তাদের কারাবন্দি যোদ্ধাদের মুক্তি দিতে রাজি হয় তবে দলটি জিম্মি যাত্রীদের মুক্তি দিতে প্রস্তুত।
 
এরপর জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তান কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী জানায়, উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে।
 
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বুধবার (১২ মার্চ) উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে ৩৩ জন হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষের সময় ২৭ জন জিম্মি ও এক আধাসামরিক সেনা নিহত হয়েছেন।
 
পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন, সন্ত্রাসী হামলার ঘটনার বেশ কিছু ফোনকল থেকে হামলাকারী ও আফগানিস্তানের মধ্যকার যোগসূত্র নিশ্চিত হওয়া গেছে। 
 
তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল রয়েছে এবং পাকিস্তান বারবার আফগান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএলএ-এর মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসবাদের জন্য তাদের দেশের মাটি ব্যবহার করতে না দেয়ার জন্য অনুরোধ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit