মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

সাত দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণের বিচার শুরু হবে : আইন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক  নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে। বৃহস্পতিবার সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 

আইন উপদেষ্টা বলেন, শিশুটির ময়নাতদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। আজকেই মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হবে। সাত দিনের মধ্যে বিচার শুরু হবে। তিনি বলেন, দ্রুত বিচার শেষ হবে। আশা করি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

এ সময় নতুন আইনে শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে জানিয়ে আসিফ নজরুল বলেন, আগামী রবি অথবা সোমবার আইনের কাজ শুরু হবে।

তিনি বলেন, সরকার কোনো কালক্ষেপণ করেনি। দ্রুত সবাইকে গ্রেফতার করেছে। জিজ্ঞেসবাদ করেছে। ধর্ষণের ঘটনায় আন্দোলনের নামে কেউ ভিন্ন কিছু করতে চায় কিনা সেদিকে নজর রাখতে হবে।

এর আগে, আজ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit