মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কুমিল্লার জ্যোতিকে নিয়ে আসিফের ‘তুমি শুধু তোমারই মতো’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নতুন মুখকে তার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আসিফের সঙ্গে গান গেয়ে অনেক নারী শিল্পীও জনপ্রিয়তা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নবীনশিল্পী জ্যোতিকে নিয়ে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। 

নতুন এই সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, ‌জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।

এদিকে আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি বলেন, নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই-ই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit