শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

মনিরামপুরে ১৭ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়নের বিএনপির আংশিক কমিটির সোমবার বিকেলে অনুমোদন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সুপার-৫ পদে নব গঠিত কমিটি ঘোষনা করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। এ ছাড়াও উল্লেখ করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুন:র্গঠন কার্যক্রম স্থগিত করে ১৩ সদস্যের আংশিক গঠিত কমিটির চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক পদে স্থান পেয়েছেন রোহিতা ইউনিয়নে সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারন সম্পাদক আতিয়ার রহমান, কাশিমনগর ইউনিয়নে সভাপতি আবদুর রাজ্জাক, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, ভোজগাতী ইউনিয়নের সভাপতি আবদুন সাত্তার দফাদার, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু, ঢাকুরিয়া ইউনিয়নে সভাপতি জিএম মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু জাফর সিদ্দিকী, হরিদাসকাটি ইউনিয়নে সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ, মনিরামপুর সদর ইউনিয়নে সভাপতি আবদুল গনি মোড়ল, স্ধাারন সম্পাদক আবদুল কাদের মাষ্টার, খেদাপাড়া ইউনিয়নে সভাপতি রায়হান হোসেন, সাধারন সম্পাদক আজিবর রহমান, হরিহরনগর ইউনিয়নে সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক হাদিউজ্জামান হাদি, ঝাপা ইউনিয়নে সভাপতি আলাউদ্দিন আলা, স্ধাারন সম্পাদক মফিজুর রহমান মফিজ, মশি^মনগর ইউনিয়নে সভাপতি আবদুল খালেক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, চালুয়াহাটি ইউনিয়নে সভাপতি কামরুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক জামশেদ আলী, শ্যামকুড় ইউনিয়নে সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, খানপুর ইউনিয়নে সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক রকিব হাসান, দূর্বাডাঙ্গা ইউনিয়নে সভাপতি আলতাফ হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন, কুলটিয়া ইউনিয়নে সভাপতি হামিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল মজিদ, নেহালপুর ইউনিয়নে সভাপতি ডা.বজলুর রহমান, সাধারন সম্পাদক জিএম খলিলুর রহমান ও মনোহরপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সাধারন সম্পাদক নাজমুল হক। জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, জেলা বিএনপির সর্ব সম্মতিক্রমে ১৭ ইউনিয়নের কমিটির আংশিক(সুপার-৫) অনুমোদন করা হয়েছে। এ কমিটি বর্তমান দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া উপজেলা বিএনপির অনুমোদিত ১৩ সদস্যের আংশিক কমিটির চুড়ান্ত অনুমোদন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে গঠিত আংশিক কমিটিতে সভাপতি হন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন জানান, ১৭ ইউনিয়নের আংশিক(সুপার-৫) কমিটি অনুমোদনের কথা তিনি শুনেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit