বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় মামলা, স্বামী পালাতক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮৪৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩২) নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার রানায়নপুর গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। চৌগাছা থানা পুলিশ নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনার পরে ঘাতক স্বামী রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনায় নিহত রেকসনার মেয়ে মিম খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাকিবুল ইসলাম সিজার উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজ মিস্ত্রী। ঘটনার পর থেকে রাকিবুল পালাতক রয়েছেন। রেকসনা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। সানোয়ার হোসেন বর্তমানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে বসবাস করেন।

নিহত রেকসনার শাশুড়ী শারিরিক প্রতিবন্ধী শাহানাজ বেগম জানান, রবিবার (৯ মার্চ) রাতে রেকসনার গ্রামের বাড়ি নারায়নপুর আসে। সে রাকিবের ২য় স্ত্রী। রাকিবের প্রথম স্ত্রীর সাথে ৩/৪ বছর আগে পারিবারিক দ্বন্দ্বে ছাড়া-ছাড়ি হয়। ১ম স্ত্রী বর্তমানে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তার একটি ছেলে রয়েছে। পরে রেকসোনা বেগমকে বিয়ে করে সে। রেকসোনার আগে স্বামীর ঘরে মিম নামে একটি মেয়ে রয়েছে। তার বিয়েও হয়েছে।

রেকসোনাকে নিয়ে রাকিব চৌগাছা শহরের বাকপাড়ার কাজীপাড়া এলাকায় জুয়েল হোসেন নামে এক ব্যাক্তির বাসায় ভাড়া থাকত। রেকসনা গৃহপরিচারিকা এবং রাকিবুল রাজ মিস্ত্রীর কাজ করত। অভাবী সংসার তাই বিয়ের পর থেকেই পারিবারিক ঝামেলা শুরু হয়। রাকিব ৪/৫ দিন আগে রেকসোনার সাথে গোলযোগ করে গ্রামের বাড়ি নারায়ণপুর চলে আসে। রাকিবের আগের পক্ষের ছেলে রিফাদ হাসান (১১) কে খোঁজ-খবর নেওয়া ও এটা ওটা কিনে দেওয়ায় (বউমা) রেকসোনা প্রায় রাকিবের সাথে ঝগড়া হতো। ঘটনার দিন সকালে দুইজন কথাকাটাকাটি করছিল।

আমি চলাফেরা করতে পারিনা। পরে কোন রকমে আমি ঘর থেকে নেমে গিয়ে দেখি রেকসোনা মাটিতে পড়ে আছে। পাশে একটি বাঁশের লাঠি। যাতে রক্ত লেগে ছিলো। প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। আমার ডাকচিৎকারে প্রতিবেসীরা ছুটে এলে রাকিব পালিয়ে যায়। খবর পেয়ে চৌগাছার ভাড়া বাড়ির মালিক জুয়েল হোসেন ঘটনাস্থলে যান। এ সময় তিনি রেকসোনার মোবাইলে কল দিলে রাকিবুলের রান্নাঘরের ভেতরে বেঁজে ঊঠে। পুলিশ রাকিবুলের রান্নাঘর থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, রেকসোনা বেগম রাকিবুলের থেকে বয়সে বেশ বড়। কবে তারা বিয়ে করেছেন তারা জানতেন না। মাঝে-মধ্যে তারা বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে আসতো। তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। রেকসনার বাবা সানোয়ার হোসেন বলেন, ঘটনার কিছুই জানা ছিলো না। সংবাদ পেয়ে এসে দেখি আমার মেয়ে খুন হয়েছে। তার মৃতদেহ চৌগাছা থানায় রয়েছে। চৌগাছা থানার উপ-পরিদর্শক ঘটনার তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, ভোতা কিছু দিয়ে খুব জোরে আঘাত করা হয়েছে। ফলে নিহতের কপালের বাম পাশে গভীর ক্ষত হয়েছে। ধারনা করা হচ্ছে প্রচুর রক্ত ক্ষরণের ফলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য শনিবার (৮মার্চ) ভোর রাতে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে খুন হন শরিফুল ইসলাম (৪০) নামে এক কৃষক।ঘটনার তিনদিনেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে এ ঘটনায় নিহতের মেয়ে মিম খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit