বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

গুলশানে শিশু ধর্ষণ, গাড়িচালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৩৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনে একটি ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার (১০ মার্চ) একটি মামলার পর অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার শিশুটিকে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার সজল হোসেন পলাশ (৪০) পেশায় গাড়িচালক। এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন। তিনি জানান, শিশুটি তার মায়ের সঙ্গে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে সে। তার বাবা মারা গেছেন।

মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকত সজল নামে ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সেই পরিচয় সূত্রে এখনও মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা যাওয়া করত সজল।

এসআই জানান, রোববার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এসময় সজল বাসায় আসে এবং শিশুটিকে ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে শিশুটির মা বাসায় আসলে মাকে সবকিছু খুলে বলে শিশুটি।

এরপর থানায় গিয়ে মামলা করেন তিনি। মামলা নম্বর ১৬। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। আর শিশুটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit