বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের আগে নতুন দুঃসংবাদ দিলেন নেইমার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : আল হিলাল ছেড়ে নেইমার সান্তোসে যোগ দেয়ার সময় সৌদি ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছিল, শীর্ষ পর্যায়ে খেলার মতো অবস্থায় আর নেই এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু তাদের সেই দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রাজিলের ক্লাবটির হয়ে পুরনো ঝলক দেখাচ্ছিলেন নেইমার। মনে হচ্ছিল, খেলোয়াড়ি জীবনের পুনর্জন্ম হচ্ছে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিকের। কিন্তু হঠাৎ ছন্দপতন!

সোমবার (১০ মার্চ) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না নেইমার। করিন্থিয়াসের বিপক্ষে ২-১ গোলে ম্যাচটা হেরেও গেছে তারা। এদিন এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও নেইমারকে নামানো হয়নি। তারপর থেকেই প্রশ্ন দানা বেঁধেছে–এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কেন খেললেন না?

উত্তর নিজেই দিয়েছেন নেইমার। নতুন করে ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহে আমি ব্যথা অনুভব করেছি…আমি সত্যিই দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সকালের পরীক্ষানিরীক্ষার পর আমি আবার অস্বস্তি বোধ করেছি।’

তবে নেইমারের নতুন ইনজুরি কতটা গুরুতর তা জানা যায়নি। আগামী ২১ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই দুই ম্যাচের আগে সেরে ওঠার জন্য ১০দিনের মতো সময় পাচ্ছেন নেইমার। তবে ইনজুরি গুরুতর হলে দল থেকে পুনরায় বাদ পড়তে হবে তাকে। সে ক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে সত্যিই নতুন করে প্রশ্ন উঠতে পারে।

গত জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসার পর সান্তোসের হয়ে ৭টি ম্যাচ খেলে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার। 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit