বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

নিজ গ্রামে ঈদের নামাজের যে উদ্যোগ নিলেন তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে তামিম মৃধার জীবন-যাপন, পোশাক-আশাক অনেকটাই বদলে গেছে। এনেছেন চিন্তা-ভাবনাতেও পরিবর্তন। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত ইসলামিক বিভিন্ন পডকাস্ট নিয়ে হাজির হচ্ছেন তামিম। যেখানে অতিথি হিসেবে আসছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।

শুধু তাই নয়, ইসলামের প্রচারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন এই তারকা। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে নিজ গ্রামে একটি উদ্যোগ নিয়েছেন তামিম মৃধা ও তার পরিবার। এই অভিনেতা জানালেন, এবারের ঈদে তার গ্রামের ৭টি মসজিদ আলাদা ঈদের জামাত না পড়ে একসঙ্গে সকলে ঈদগাহে ঈদের জামাত আদায় করবেন।

শনিবার (৮ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান তামিম মৃধা। যেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার গ্রাম কৃষ্ণনগরের ৭টি মসজিদের প্রতিনিধি নিয়ে জুম্মার পর আলোচনা ডাকা হয়। যেখানে সবাই একমত হয়েছেন ঈদের নামাজ আলাদা ৭টি মসজিদে না পড়ে একসাথে ঈদগাহের মাঠে পড়ার জন্য।

সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘ঈদের জামাত ঈদগাহে আদায় করাটা সুন্নত। আমাদের প্রিয় নবি সবসময় ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন। সে জায়গা থেকেই আমাদের গ্রামে এবার সকলকে নিয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্যোগটা নেয়া।’

এই অভিনেতা আরও বলেন, ‘একটা সময়ে কিন্তু সকলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সকলে একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটাই তো আমার ধর্মের সৌন্দর্য।’
 
উল্লেখ্য, তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়।
২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। বর্তমানে ইসলাম ধর্মপালনে মনোযোগী হয়েছেন।
 

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit