বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা কানাডার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন।

এই বিপুল পরিমাণ সহায়তা বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে বলে বিবৃতিতে বলা হয়। কানাডার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ইত্যাদি। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কানাডা সরকার আরও জানিয়েছে, ‘নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন’ নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পটি কানাডীয় প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়িত হবে।
কানাডা এমন এক সময়ে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করল যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশে সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit