রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় নজিপুর নওগাঁ সড়কের ব্র্যাক অফিসের সন্নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী  আঃ করিম (৩২) এর বাড়ি উপজেলার  রঘুনাথপুর গ্রামে। সে পেশায় একজন মাইক্রো ড্রাইভার। 
পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় স্থানীয় গ্যারেজের মালিক পলাশের মোটরসাইকেলে চড়ে মহাদেবপুরের দিক থেকে নজিপুর আসার পথে নওগাঁ সড়কের ব্র্যাক অফিসের সন্নিকটে একটি পিকাপ তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী আঃ করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে ।
কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit