বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে তেহরান।

শুক্রবার ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তেহরানের সাত ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অটোয়ার দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে ইরান।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অস্ত্র উৎপাদন ও বিক্রিতে সহায়তাকারী অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ ও সরবরাহের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অঞ্চলের মহাপরিচালক ইসা কামেলি বলেন, অটোয়ার এ পদক্ষেপ ‘বেআইনি ও অবৈধ’ যা ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করে এবং কানাডা সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে বাধ্য করে।

কামেলি বলেন, মানবাধিকারের নামে ইরানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞা আরোপ একটি রাজনৈতিক ও প্রতারণামূলক পদক্ষেপ যা জাতিসংঘ সনদ এবং দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আইনের নীতির পরিপন্থি।

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit