বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

রাজধানীতে বিভিন্ন এলাকায় ৮ জনকে গণধোলাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে পৃথক চুরি ও ছিনতাইয়ের সন্দেহে ৮ জনকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার সকাল থেকে দুপুরে মধ্যে এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা আক্তার জানান, দুপুর পৌনে ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন ভাইসহ চারজনকে গণধোলাই দেয় স্থানীয় জনগণ। তারা হলেন- রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০) ও রিপন মিয়া (৪২)। এ তিনজন নারায়ণগঞ্জের ফতুল্লার আবুল কালামের ছেলে। এ ছাড়া সোহাগ মিয়া (৫৪) নামের আরও একজনকে গণধোলাই দেওয়া হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।

মতিঝিল থানার এএসআই সাদ্দাম জানান, এজিবি কলোনি এলাকায় এক মহিলার ব্যাগ নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয় তন্ময় (১৭) নামের একজন।তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

চকবাজার থানার এসআই জহুরুল ইসলাম জানান, বকশিবাজার এলাকায় কাগজের কার্টুন চুরির অভিযোগে অপু (১৮) ও আলী (৩২) নামের দুজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে বিকালে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ভাটারা থানার এসআই কামরুজ্জামান বলেন, সোলমাইদ এলাকায় সকালে একটি বাসার ৪র্থ তলা থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও ল্যাপটপ চুরি করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন মানিক মিয়া (২৩)।তাকে স্থানীয়রা গণধোলাই দেয়।পরে পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit