রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলায় শনিবার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সুরগুটনেফতেগাজ কোম্পানির একটি সহযোগী কিনেফ তেল শোধনাগারের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ ট্যাঙ্কগুলোর একটির বাহ্যিক আবরণকে ক্ষতিগ্রস্ত করেছে। 

এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখ করা হয়নি। যদিও রাশিয়ার এমন দাবির বিষয়ে ইউক্রেনের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে পৃথক বিবৃতিতে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে কোনও উল্লেখযোগ্য ক্ষতি করার আগে গত রাতে রাশিয়ার অঞ্চল জুড়ে ৩১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

সূত্র : আনাদুলু।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit