বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র লড়াই খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম: প্রভা বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

লন্ডনের বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা ওড়ানো ব্যক্তি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি। ১৬ ঘণ্টা সেখানে থেকে নেমে আসার পরপর তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারে বিগ বেনের এলিজাবেথ টাওয়ারের নীচের অংশে ওঠেন এক ব্যক্তি। 

ব্রিটিশ মিডিয়া অনুসারে, তিনি একটি ফিলিস্তিনি পতাকা নেড়েছিলেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “আমরা লন্ডন ফায়ার ব্রিগেড-সহ অন্যান্য সংস্থার সাথে কাজ করেছি। জীবনের ঝুঁকি কমিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাটি বন্ধ করতে বিশেষজ্ঞ অফিসারদের মোতায়েন করেছি।”

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি কর্মীরা ওই ব্যক্তির সাথে আলোচনার জন্য একটি ক্রেনে ওঠেন। পরে তিনি নিজেই নেমে আসেন।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, এলিজাবেথ টাওয়ারের এ ঘটনার বিষয়ে শনিবার গ্রিনিচ মান সময় ৭টা ২৪ মিনিটের দিকে জানতে পারেন তারা। 

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর শনিবার সকাল থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে ভ্রমণের আয়োজনগুলোও। ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএনস্কাই নিউজ

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit