মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে যান চলাচলে নতুন গতিসীমা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে পদ্মা সেতুতে যান চলাচলে গতিসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, পদ্মা সেতুতে আগে যান চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করার সিদ্ধান্ত হয়েছে। এতে যানজট হবে না, গাড়িও আটকে থাকবে না।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে নতুন গতিসীমা এ নির্দেশ দেন তিনি। ফাওজুল কবির খান বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কারকাজ করা হবে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে। 

সড়ক উপদেষ্টা বলেন, আশা করি এবার যানজট কম হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit