শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় দুর্গাপুরের শিশু আব্দুল্লাহ পেলো নতুন জীবন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা)
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : যতই দিন যাচ্ছে মৃত্যু যেনো হাত ছানি দিয়ে ডাকছে শিশু আব্দুল্লাহ কে। সন্তানের এই নিশ্চিত মৃত্যু যেনো মেনে নিতে পারছেন না আব্দুল্লাহর পরিবার। দীর্ঘদিন ধরে বুকে ব্যাথা ও কাশি রোগ দেখা দিয়ে ছিলো ওই শিশুর। ডাক্তার দেখিয়ে নিশ্চিশ হলো শিশুটির হর্টে সমস্যা।

হাসি খুশিতে মাতিয়ে রাখলেও ব্যাথা অনুভব হলে স্বাভাবিক জীবন যাপন করতে পারতো না আব্দুল্লাহ। দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নিলাখালী গ্রামে এক গরীব ঘরে জন্ম ওই কোমলমতি শিশুটির। আব্দুল্লাহর বাবা খোকন মিয়া পেশায় একজন দিনমজুর। ছেলের এই কঠিন অসুখের কথা ভেবে মনের অজান্তেরই চলে আসে চাঁপাকান্না। প্রায় সময়ই বুক ভেসে যায় চোখের পানিতে। আব্দুল্লার মা মাজেদা খাতুন গৃহিণী। দুই ছেলে, দুই মেয়ে নিয়ে কোন রকমে টানাপোড়নের মধ্যে চলে তাদের সংসার।

আব্দুল্লাহর বয়স ৩ বছর। ছেলেকে উন্নত চিকিৎসা করানোর সামার্থ্য তার বাবার নেই। ডাক্তার বলেছেন, অপারেশন করাতে পারলে ভালো হয়ে যাবে তার ছেলে। আগের মতো সারা বাড়ি জুরে হাটবে খেলবে, খাবার খাবে কিন্ত অপারেশন করতে তো অনেক টাকার প্রয়োজন।

কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার কায়সার কামাল এর উদ্দ্যেগে নেত্রকোনা ১ আসনে বিনামুল্যে চক্ষু অপারেশন ক্যাম্প সহ ইতোমধ্যে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসুচীর কথা জানতে পারেন আব্দুল্লার বাবা খোকন মিয়া। গত ১৮ জানুয়ারী স্থানীয় নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠেএক চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দেখেন আব্দুল্লাহ কে। খোকন মিয়ার অসহায়ত্বের কথা জানতে পেরে ছেলেটির চিকিৎসার দায়িত্ব নেন ব্যরিস্টার কায়সার কামাল।

পরবর্তিতে গত ১৭ ফেব্রুয়ারি আব্দুল্লাহকে ভর্তি করা হয় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। ২২ ফেব্রুয়াারি তার হার্টের সফল অপারেশন হয়। সকলের দোয়া ও ডাক্তারদের সহায়তায় সফল অপারেশন হয় শিশু আব্দুল্লাহর। দিনমজুর খোকনের পরিবারে এক নতুন জীবনের সুচনা হয়।

আব্দুল্লাহর বাবা খোকন মিয়া বলেন, ছেলের কঠিন অসুস্থতা নিয়ে নিয়ে আমরা খুবই দুঃচিন্তায় ছিলাম। অপারেশন করানো তো দুরের কথা টাকার কথা শুনেই চিকিৎসা করানো চিন্তা বাদ দিয়েছিলাম। আমার কথা শুনে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব ছেলের যাবতীয় চিকিৎসা ও ঔষধ খরচ তিনি বহন করেছেন। আমার ছেলে এখন সুস্থ্য, আমি ব্যারিস্টার সাহেবের কাছে চির কৃতজ্ঞ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানব সেবা করার উপরে আর কি হতে পারে ? বিএনপি মা, মাটি ও মানুষের দল। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন। মানবিক দিক বিবেচনায় শিশু আব্দুল্লার পাশে দাঁড়িয়েছি। সে এখন সুস্থ্য।

আব্দুল্লাহ কে ফিরে পেয়ে এলাকার সবাই খুশি। মানবতার সেবা বাস্তবায়নে আমাদের এ ধরনের কার্যক্রম সারা দেশেই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit