মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে তোপের মুখে গম্ভীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। এরিপোর্ট লেখা পর্যন্ত ২৩.১ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৮ রান। তবে ফাইনাল ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। 

‘ রোহিত শর্মা-বিরাট কোহলিরা কি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারবেন? যারা সঠিক উত্তর দেবেন, তারা এক কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন। এমন প্রশ্নের রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের বক্তব্য, ভারতীয় দলের হেড কোচ হিসেবে এরকম গুরুত্বপূর্ণ ফাইনালের আগে কীভাবে এরকম পোস্ট করতে পারেন গম্ভীর?

যদিও গম্ভীর নিজে সেই পোস্ট করেছেন কিনা, তা নিশ্চিত নয়। কারণ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সামলা অন্যকেউ। গম্ভীরের ক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে কিনা, তা নিশ্চিত নয়। তবে যাই হোক না কেন, বিষয়টা মনে ধরেনি নেটিজেনদের। তেমনই এক নেটিজেন বলেন, ‘আপনি কোচ, আর আমাদের জিজ্ঞাসা করছেন যে ভারত জিতবে কিনা! আপনাকে কোচ বানাল কে?’

অপর এক নেটিজেন বলেন, ‘ভারতীয় কোচ জিজ্ঞাসা করছেন যে ভারতকে জেতাতে পারবে এই জুটি? এটা মোটেও ঠিক নয়। পুরো দেশ আপনার উপরে ভরসা রেখেছে যে আপনি ট্রফি জিতে ফিরতে পারবেন। আর তিনি নিজেই প্রশ্ন করছেন যে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে?’একজন আবার বলেন, ‘ভাই, আপনার থেকে তো রাহুল গান্ধী বেশি আত্মবিশ্বাসী থাকেন যে তার দল নির্বাচনে জিতবে। লজ্জা হওয়া উচিত আপনার।’একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘জাতীয় দলের হেড কোচ একটা ফ্যান্টাসিং স্পোর্টস প্ল্যাটফর্মের সঙ্গে জোট বেঁধেছেন। ঘৃণ্য কাজ।’

একজন আবার বলেন, ‘ভাই, আপনি কোচ। আজ আপনার এটা পোস্ট করা উচিত হয়নি।’অপর এক নেটিজেন বলেছেন, ‘ভারতীয় দলের কোচ হিসেবে আজ আপনার এটা পোস্ট করা ঠিক হয়নি। কোনও জুয়ার অ্যাপের প্রচার করার কাজটা আপনি অন্যদিন করতে পারতেন।’কেউ-কেউ তো আবার সরাসরি তোপ দেগে বলেছেন যে ভারত যদি হেরে যায়, তাহলে গম্ভীরকে ছেড়ে কথা বলে হবে না।

প্রসঙ্গত, ২০১৩ সালে ভারত শেষবার ওয়ানডে ক্রিকেটে আইসিসি ট্রফি জিতেছিল। সেই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে দীর্ঘ ১১ বছর কোনও আইসিসি ট্রফি আসেনি ভারতের ঘরে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই খরা কাটিয়েছেন রোহিতরা। 

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit