বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রমজানে রেকর্ড: এক দিনে মসজিদুল হারামে ৫ লাখ ওমরা পালনকারী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : সৌদি কর্তৃপক্ষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে অত্যাধুনিক এআই-চালিত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি ও রিয়েল-টাইম সেন্সর ডেটার ব্যবহারকে। যা মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে মাতাফ ও সাঈয়ের পথকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে বলে জানা যায়।

২০২২ সাল থেকে ওমরাহ পালনকারীর সংখ্যা ৫৮% বৃদ্ধি পেয়েছে। পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে ১.৩ বিলিয়ন ডলারের ধারাবাহিক বিনিয়োগের ফল হিসেবে দেখছে সৌদি আরব। ২০২৩ সালে বার্ষিক ১ কোটি ৩৫ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ডের পর, ২০২৫ সালের ৬ মার্চ এক দিনে অসাধারণ এই সংখ্যা নতুন এক ইতিহাস সৃষ্টি করল। রমজান শেষে আগেকার সব রেকর্ড ভেঙে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
 
রমজানের ওমরাহ নবীজির সঙ্গে হজের মতো। এজন্য সারা বিশ্ব থেকে মুসলিমরা রমজানে ওমরাহ পালনে ছুটে আসেন সৌদি আরবের মক্কায়। রমজানে ওমরাহ আদায় করা হজের সমান। এক বর্ণনা মতে, রমজানের ওমরাহ রসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে হজ আদায়ের সমতুল্য। 
 
রসুলুল্লাহ (সা.) এক আনসারি নারীকে বললেন, আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের? মহিলা বলল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল। কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র (মহিলার স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছে। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট, যা দ্বারা আমরা পানি বহন করে থাকি। নবী সা. বললেন, আচ্ছা! রমজান এলে তখন ওমরাহ করে নিও। কেননা রমজানের একটি ওমরাহ একটি হজ। (বুখারি : ১৭৮২) সূত্র: গাল্ফ নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit