মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশনা হাসিনার, অডিও ফাঁস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি। দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য।

শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি গুলি করার নিদের্শনাও দেন তিনি। এমনই একটি অভিও কল রেকর্ড ফাঁস হয়েছে।

যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা’।

ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায়, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা।

‘এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন। আর হেলিকপ্টার থেকে গুলি করবেন।’

বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলছিলেন, ‘ছবি দেখে পাকরাও করা যায় না সবাইকে রাতের মধ্যে? জবাবে হাসিনা বলেছিলেন, সবগুলিকে আ্যরেস্ট করতে বলছি রাতেই। র‍্যাব-ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে। আর যেখানে গ্যাদারিং হবে সেখানেই হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি। অলরেডি কয়েক জায়গায় করেছেও।’

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে, হাসিনা বলেন ওখানে র‍্যাবকে পাঠায় দিক। গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, আপনার নির্দেশনা লাগবে। জবাবে হাসিনা বলেন, ‘ওপেন নির্দেশনা দেয়া আছে, এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন।’

সম্প্রতি ফাঁস হওয়া অডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit