সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ঈদে কোনো লঞ্চে যদি বেশি ভাড়া নেয় তাহলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। ১৫ রমজান থেকে রাতে স্পিডবোট, বাল্কহেডের চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ঈদ উপলক্ষে আগামী ১৫ রোজা থেকে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যততত্র বাস থামিয়ে রাখা যাবে না। গোলাপশাহ মাজার থেকে বিশৃঙ্খলা শুরু হয়।

যাত্রী নিরাপত্তায় প্রতি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য থাকবে বলেও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘লঞ্চের কোনো সিরিয়াল ভাঙা যাবে না। অনিয়ম করলে প্রয়োজনে সেই লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। আজকাল থেকেই ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে। বেশি ভাড়া নিলে প্রয়োজনে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এটা ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীকে বলা হয়েছে।’ তিনি বলেন, অহেতুক কোনো লঞ্চে তল্লাশি করা যাবে না।

উপদেষ্টা বলেন, ‘১৫ রমজান থেকে রাতে স্পিডবোট, বাল্কহেড চলবে না। লঞ্চের ফিটনেস থাকতে হবে। যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না। আমরা চেষ্টা করছি, চেষ্টা করতে দেন। জনগণের দুর্দশা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি নিজে পুরো বিষয়টি তদারকি করবে। আমি নিজে সদরঘাট যাবে।’

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit