সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

শাহিদা রফিকের মৃত্যুতে তারেক রহমানের শোক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ শোক জানান তিনি।

তারেক রহমান বলেন, আজ সকালে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। অধ্যাপক ড. শাহিদা রফিকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহীদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তার ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরি ছিল।

তিনি বলেন, আমি অধ্যাপক ড. শাহিদা রফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

প্রসঙ্গত, মৃত্যুকালে শাহিদা রফিকের বয়স ছিল ৭৭ বছর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। স্বামী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit