সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

৪০ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরছে তুরস্কের কুর্দিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৪০ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরছে তুরস্কের কুর্দিরা। এরই মধ্যে এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। 

সংগঠনের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে তারা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে এবং সংগঠনকে বিলুপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। 

বিবৃতিতে পিকেকে জানিয়েছে, তুরস্ক সরকারের কাছে তারা ওজালানের মুক্তি চেয়েছে, যাতে তিনি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। ১৯৯৯ সাল থেকে বন্দি থাকা ওজালান সম্প্রতি এক সপ্তাহব্যাপী অস্ত্র সমর্পনের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পিকেকে এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক সরকারের সঙ্গে শান্তি উদ্যোগের অংশ হিসেবে কয়েক মাস আগে মধ্যস্থতা শুরু হয়। সম্প্রতি ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইমরালি দ্বীপের কারাগারে ওজালান কুর্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পিকেকের বিবৃতিতে বলা হয়েছে, নেতা আপো (ওজালান) শান্তি ও গণতান্ত্রিক সমাজ গঠনের যে আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নের পথ সুগম করতেই আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি। আমাদের ওপর আক্রমণ না হলে আমরা আর কোনও সশস্ত্র পদক্ষেপ নেব না।

১৯৮৪ সাল থেকে কুর্দিদের স্বতন্ত্র মাতৃভূমির দাবিতে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। এই সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। সূত্র: বিবিসিআল-জাজিরা

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit