শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট এর ১৯ দিনে ১০২ জন গ্রেপ্তার  দুটি অস্ত্র উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে “অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি থানায় একজন ও মাটিরাঙ্গা থানায় একজন সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলার ৯টি থানা থেকে ১৯ দিনে ১০২ জন গ্রেফতার  সহ দুটি অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,  ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ বেলাল হোসেন (সাবেক ইউপি মেম্বার)(৬৭) এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোঃ আমির হোসেন (৪৮)।
গত ১৬ ফেব্রুয়ারি  দিঘীনালা থানা একটি দেশীয় তৈরী শুটার গান ও একটি লাল কার্তুজ উদ্ধার করে। একই দিনে মহালছড়ি থানায় একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।“অপারেশন ডেভিল হান্ট” গত ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।
কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit