শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

জয়পুরহাট জেলা যুবলীগের আহবায়ক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন (৪৬) কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকার মিরপুর-১ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জয়পুরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা রাসেল দেওয়ান মিলন জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার দেওয়ান মিল্লাত হোসেন এর ছেলে।ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ দারুস সালাম থানা এলাকা থেকে যৌথ বাহিনী রাসেল দেওয়ান মিলনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে রাতেই ঢাকা যাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে জয়পুরহাট হেফাজতে নেওয়া হয়েছে।

গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দেলনে জয়পুরহাটে মেহেদী হত্যাসহ তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। ওসি মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার রাসেল দেওয়ান মিলনকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে বিকেলে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit