শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশুলিয়ার তৈয়বপুর শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনা করেন।
বিএনপির থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: কফিল উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদি, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: জাহিদ হাসান বিকাশ, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কিসমত আলী সরকার ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান।
সাংবাদিক আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো: আহসান হাবীব, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মোহাম্মদ হযরত আলী, যুবদল নেতা মো: রিপন শিকদার, ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা মো হুমায়ুন কবির এবং শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও  অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit