শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সুনীতার সঙ্গে ৩৭ বছরের সংসার ভাঙছে গোবিন্দর!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ২০২৩ সালের অক্টোবরে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার কেউ কেউ প্রশ্ন তোলেন, স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দকে? কারণ তাদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন হলো ভালো যাচ্ছে না। এর মধ্যে নতুন খবর, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দ-সুনীতা। কিন্তু কেন বিচ্ছেদ?

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য গোবিন্দ ও সুনীতা আহুজার। যদিও সম্প্রতি জানা যায়, এক ছাদের তলায় থাকেন না গোবিন্দ-সুনীতা। এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানান, দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। অথচ দীর্ঘদিন ধরে বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবে পরিচিত ছিলেন তারা।  

বলিউডে গুঞ্জন রয়েছে, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের গোবিন্দ! প্রায় অর্ধেক বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তার স্ত্রী এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে সাক্ষাৎকারে সুনীতা জানান, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তার বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!

উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দর সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। গোবিন্দ-সুনীতা দুই সন্তান যশবর্ধন এবং টিনার বাবা-মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাদের দুজনের বিয়ে হয়। যদিও শুরুর দিকে বিয়ের কথা সামনে আনেননি গোবিন্দ। ভেবেছিলেন বিয়ের কথা ছড়িয়ে পড়লে নায়ক হিসাবে তার খ্যাতি কমবে। তবে তিন বছর পরে তারা বিয়ের কথা সামনে আনেন। তবে দীর্ঘ দাম্পত্যের নানা ঘটনায় গোবিন্দর পাশে সবসময়ই ছিলেন সুনীতা। আর আজ তাদের পথ আলাদা হতে চলেছে।

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit