রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

চৌগাছায় চাচাতো ভাইয়ের মাছের ভেড়ি থেকে প্রবাসীর লাশ উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চাচাতো ভাইয়ের মাছের ভেড়ি থেকে বকুল হোসেন (৪৭) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন চৌগাছা থানা পুলিশ। তিনি উপজেলার সদর চৌগাছা ইউনিয়নেরবেড়গোবিন্দপুর বিশ্বাসপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার সদর চৌগাছা ইউনিয়নের চৌগাছা-শার্শা সড়কের পাশের ঢেকিপোতা মশ্যমপুর মাঠের শিমুল হোসেনের মাছের ভেড়ি থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহতের স্ত্রী শেফালি বেগম জানান, রবিবার রাতে একটার দিকে বকুল বেড়গোবিন্দপুর বাওড়ে মাছ ধরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হন। তবে সকালেও বাড়িতে না ফেরায় বকুলকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার সন্ধ্যার দিকে স্থানীয়রা ভেড়ীতে পড়ে থাকতে দেখেন। পরে সংবাদ পেয়ে চাচাতো ভাই শিমুল হোসেনের ভেড়ির ধারে পানিথেকে একটু উপরে মাটিতে উলঙ্গ লাশ দেখতে পাই। স্থানীয়রা কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে পুলিশে খবর দেন। পরে চৌগাছা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের চাচা শুকুর আলী জানান, বেশ কিছুদিন আগে পানি পথে বকুল মালেশিয়া চলে যান। সেখানে প্রায় ১২ বছর থেকে এক বছর আগে দেশে ফেরেন। আবারও প্রবাসী শ্রমিক হিসেবে মালেশিয়া যাওয়ার জন্য ম্যানপাওয়ারের একটি কো¤পানীর কাছে টাকাও প্রদান করেছে। স্থানীয়রা ধারনা করছেন ভেড়িটিতে মাছ চুরি ঠেকাতে ভেড়ির মালিক ভেড়িটির চার পাশে পানির মধ্যে জিআই তার টানিয়ে তাতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন। রবিবার রাতের কোন এক সময়ে বকুল মাছ ধরতে ভেড়িটিতে নামেন।

তখন বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। তিনি অনেক পানি খেয়ে ফেলেন। পরে ভেড়ির মালিক শিমুল হোসেন লাশটির পানি থেকে উঠিয়ে ভেড়ির পাশে রেখে নিজে সটকে পড়েন। তবে আপন চাচাতো ভাই হলেও তিনি বাড়িতে কোন সংবাদ দেননি। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাছ চুরি ঠেকাতে ভেড়িতে ফাঁদ পেতে রাখা হয়েছে। এতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হয়েছে। রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit